• সিলেট, ভোর ৫:০৬, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিসিবির কাউন্সিলর হলেন কাইয়ুম চৌধুরী

admin
প্রকাশিত মে ১৭, ২০২৬
বিসিবির কাউন্সিলর হলেন কাইয়ুম চৌধুরী

Manual4 Ad Code

বিসিবির কাউন্সিলর হলেন কাইয়ুম চৌধুরী

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর হিসেবে মনোনীত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রবিবার (১৭ মে) তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual3 Ad Code

এর আগে আব্দুল কাইয়ুম চৌধুরী বিসিবির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও রয়েছেন। সম্প্রতি তাকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবেও মনোনীত করা হয়েছে।

 

জানা গেছে, বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর নিয়োগের চূড়ান্ত প্রক্রিয়া চলছে। বর্তমানে সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটির অধীনে পরিচালিত হচ্ছে বিসিবির কার্যক্রম। বিসিবি নির্বাচন কমিশন ক্লাব, জেলা ও বিভাগ—এই তিন ক্যাটাগরি থেকে মোট ১৯২ জন কাউন্সিলরের তালিকা চেয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে। ইতোমধ্যে নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ৭ জুন মিরপুরে বিসিবি কার্যালয়ে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

 

নির্বাচনী সূচি অনুযায়ী, ১৭ মে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে আপত্তি গ্রহণ এবং ১৯ মে শুনানি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ ও ২১ মে মনোনয়নপত্র বিতরণ এবং ২১ ও ২২ মে মনোনয়ন জমা নেওয়া হবে। ২৩ মে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। আর ২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের পর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।

Manual1 Ad Code

 

 

ঈদুল আজহার বিরতির পর আগামী ১ জুন থেকে আবারও নির্বাচনী কার্যক্রম শুরু হবে। ৭ জুন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

 

Manual2 Ad Code

এ নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে আরও দুইজন পরিচালক যুক্ত হবেন। পরে নির্বাচিত ২৫ পরিচালকের ভোটে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com