• সিলেট, রাত ৯:১৪, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাম প্রতিরোধে ওমর মাহবুবের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

admin
প্রকাশিত মে ১৯, ২০২৬
হাম প্রতিরোধে ওমর মাহবুবের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

Manual3 Ad Code

হাম প্রতিরোধে ওমর মাহবুবের উদ্যোগে সচেতনতামূলক লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও রুবেলা প্রতিরোধে এক সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে সিলেট নগরীর আম্বরখানাস্থ হাউজিং এস্টেট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব শিক্ষার্থীদের মাঝে ‘এমআর’ (MR) ও ‘এমএমআর’ (MMR) টিকার প্রয়োজনীয়তা এবং এর কার্যকারিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেন। তিনি ছোট ছোট সোনামণিদের হাতে লিফলেট তুলে দিয়ে তা অত্যন্ত গুরুত্বের সাথে নিজ নিজ অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

Manual6 Ad Code

বিতরণকৃত লিফলেটে মূলত হাম ও রুবেলা রোগের প্রধান লক্ষণসমূহ, রোগ প্রতিরোধের কার্যকর উপায় এবং সঠিক সময়ে শিশুদের টিকা গ্রহণের গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরা হয়। পাশাপাশি শিশুদের একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ গড়তে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচি প্রসঙ্গে ওমর মাহবুব বলেন, আমাদের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ও ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। নিয়মিত ও সঠিক সময়ে টিকাদানের মাধ্যমে অনেক ঝুঁকিপূর্ণ ও মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব। ৪নং ওয়ার্ডের প্রতিটি শিশুর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই ধরনের সামাজিক ও সচেতনতামূলক প্রয়াস আগামীতেও অব্যাহত থাকবে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

স্কুল পর্যায়ে এমন স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সচেতন মহল, শিক্ষক, শিক্ষিকা এবং অভিভাবকরা আয়োজকদের প্রতি বিশেষ ধন্যবাদ ও ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

লিফলেট বিতরণকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— সাইফুর রহমান চৌধুরী, সালাউদ্দিন চৌধুরী সাকের, ফাইজুর ইসলাম জামিল, জাহিদ হাসান পাভেল, মাকিন আহমদ, আলভী আহমদ চৌধুরী, মাহবুব হোসাইন মারুফ, নাবিল আহমদ, মাশরাফিয়া আহমদ চৌধুরী, শাকিল আহমদ ও ময়নুল ইসলাম প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com