• সিলেট, সকাল ৯:০৪, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল

admin
প্রকাশিত মে ১৯, ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল

Manual4 Ad Code

এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল

নিজস্ব প্রতিবেদক

Manual8 Ad Code

এমসি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। সোমবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ ষোড়শ বিসিএসের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত আছেন।

এর আগে তিনি এমসি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও রসায়ন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি মুরারিচাঁদ কলেজে ১৯৯৮ সালে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে ২০০৮ সালে তিনি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, ২০১৩ সালে সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক এবং ২০২৩ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০২৫ সালে তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন পান। আর সোমবার তিনি অধ্যক্ষ হিসেবে মুরারিচাঁদ কলেজে পদায়ন পেয়েছেন।

 

Manual5 Ad Code

প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করেন।

Manual7 Ad Code

অধ্যক্ষ হওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ জানান, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর অশেষ শুকরিয়া। মুরারিচাঁদ কলেজকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিসে যাতে মুরারিচাঁদ কলেজের শিক্ষার্থীরা এগিয়ে থাকেন, সেদিকেও লক্ষ্য রাখবো।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com