• সিলেট, রাত ৯:১২, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই’

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই’

Manual4 Ad Code

‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই’

Manual8 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

বেসরকারি প্রতিষ্ঠান এথনিক কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (একডো) এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, আমাদের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, মসজিদ, মন্দির, গীর্জা, খেলার মাঠসহ সকল খালি জায়গায় দেশীয় ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে।

Manual5 Ad Code

 

একডো’র উদ্যোগে আয়োজিত দিনব্যাপি এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের প্রথমেই সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ভারারহাট পাত্র গ্রামে পাত্র নারী-পুরুষ ও শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচ শতাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

 

উল্লেখ্য যে, স্থানীয় পাত্র নারীদের অনুরোধে এবছর পাত্র নারীদের নিকট বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের পাশাপাশি শতাধিক পান গাছের চারাও বিতরণ করা হয়।

পাত্র জনগোষ্ঠী ছাড়াও একডো খাদিমনগরের আব্দুছ ছামাদ চৌধুরী মোমোরিয়্যাল একাডেমি এবং এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিভিন্ন ফলজ, বনজ এবং ফুলের গাছও রোপণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ’র উপস্থিতিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানে আব্দুছ ছামাদ চৌধুরী মোমোরিয়্যাল একাডেমির প্রধান শিক্ষক মোঃ ফখর উদ্দিন বলেন, বৃক্ষ আমাদের পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমাদের পরিবেশে যতবেশি গাছ থাকবে ততোবেশি আমরা সুস্থভাবে বেঁেচ থাকতে পারবো। তাই একডো’কে তার বিদ্যালয়ে বৃক্ষরোপণের মতো একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করার জন্য ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমন আহমদ চৌধুরী বলেন, একডো গতবছর এই বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় আমার বিদ্যালয়ে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের পাশাপাশি পাচঁটি লিচুগাছ রোপন করেছিল এবং এগুলোতে এবছর ফল আসতে শুরু করেছে।

তিনি বলেন, নিজে সুস্থভাবে বেঁেচ থাকতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। তাই তিনি তাঁর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ির আঙ্গিনায় বেশি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে একডো’কে এধরনের একটি সুন্দর এবং গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজন করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

একডো’র নির্বাহী পরিচালক লক্ষ্মীকান্ত সিংহ বলেন, গাছ রোপণ করার চেয়ে সুষ্ঠু পরিচর্যার মাধ্যমে গাছের
বৃদ্ধি নিশ্চিত করা আরও বেশি কঠিন এবং গুরুত্বপূর্ণ কাজ। তাই তিনি সংশ্লিষ্ট সকলকে রোপিত গাছগুলোর পরিচর্যা নিশ্চিত করার অনুরোধ জানান।

Manual7 Ad Code

উল্লেখ্য যে, একডো কর্তৃক ভিন্ন ভিন্ন জায়গায় আয়োজিত এ বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রায় সহস্ধসঢ়;্রাধিক বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষরোপণ করা হয়।

একডো আয়োজিত এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, একডো’র সমন্বয়কারী নোংপকলৈ সিনহা, ফিন্যান্স এ্যান্ড এডমিন অফিসার প্রণয় সিংহ, প্রকল্প সমন্বয়কারী তাসনীম চৌধুরী, সহকারী সমন্বয়কারী মোমতাহিনুর রহমান চৌধুরী, প্রকল্প কর্মকর্তা মনিহার সিংহ প্রমূখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com