• সিলেট, রাত ৯:১৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বিয়ানীবাজারে পৃথক দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল ২ জনের

admin
প্রকাশিত মে ২০, ২০২৬
বিয়ানীবাজারে পৃথক দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল ২ জনের

Manual3 Ad Code

বিয়ানীবাজারে পৃথক দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল ২ জনের

Manual1 Ad Code

বিয়ানীবাজার প্রতিনিধি

Manual2 Ad Code

বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক শিশু কন্যা ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার মাথিউড়া ও মুড়িয়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, মাথিউড়া ইউনিয়নের পুরুষপাল গ্রামে আম গাছ থেকে পড়ে নুর উদ্দিন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। দুপুরে নিজ বাড়ির আঙিনায় আম পাড়তে গাছে উঠেছিলেন তিনি। অসাবধানতাবশত গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual4 Ad Code

অপরদিকে মুড়িয়া ইউনিয়নের সারপার গ্রামে পানিভর্তি বালতিতে ডুবে মুনতাহা আক্তার নামের চার বছর বয়সী এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা দুপুরের দিকে ঘরের ভেতরে অর্ধেক পানি ভর্তি একটি প্লাস্টিকের বালতিতে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, পৃথক দুটি মৃত্যুর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেছে। উভয় ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com