• সিলেট, রাত ১১:১৭, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জৈন্তাপুরে জব্দকৃত প্রায় ৫ লাখ ঘনফুট বালু উন্মুক্ত নিলাম ৮ জুন

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
জৈন্তাপুরে জব্দকৃত প্রায় ৫ লাখ ঘনফুট বালু উন্মুক্ত নিলাম ৮ জুন

Manual3 Ad Code

জৈন্তাপুরে জব্দকৃত প্রায় ৫ লাখ ঘনফুট বালু উন্মুক্ত নিলাম ৮ জুন

জৈন্তাপুর প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জব্দকৃত বিপুল পরিমাণ বালু/ডিট বালু উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি উন্মুক্ত নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Manual1 Ad Code

 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাউরবাগ গ্রামের চাতলারপাড় ও ডুলিটিরপাড় এলাকায় নদীর তীরে স্তূপাকারে সংরক্ষিত ৪ লাখ ৮৭ হাজার ৭৬৩ ঘনফুট বালু/ডিট বালু আগামীকাল ৮ জুন (সোমবার) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, জৈন্তাপুরে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।

নিলামে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিলাম কার্যক্রম শুরুর পূর্বে, অর্থাৎ বিকেল সাড়ে ৩টার মধ্যে ১০ লাখ টাকা জামানত উপজেলা নির্বাহী অফিসারের অনুকূলে পে-অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে। নিলাম শেষে এ জামানতের অর্থ বিধি অনুযায়ী ফেরত অথবা সমন্বয় করা হবে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিলামে সর্বোচ্চ দরদাতা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিলাম প্রাপ্তির দুই কার্যদিবসের মধ্যে সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধে ব্যর্থ হলে জমাকৃত জামানত বাজেয়াপ্ত করা হবে এবং পুনরায় নিলাম কার্যক্রম পরিচালনা করা হবে।

Manual6 Ad Code

এদিকে, নিলাম সংক্রান্ত যেকোনো শর্ত সংশোধন, সংযোজন, বিয়োজন অথবা বাতিল করার পূর্ণ ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Manual2 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি জেলা প্রশাসন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি, প্রেসক্লাব ও সংশ্লিষ্টদের কাছে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নিলামের তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উন্মুক্ত নিলামের মাধ্যমে সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com