• সিলেট, রাত ১১:১৪, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বালুর ট্রাক যেন মসলার খনি! আ ট ক সাদিক

admin
প্রকাশিত জুন ৮, ২০২৬
সিলেটে বালুর ট্রাক যেন মসলার খনি! আ ট ক সাদিক

Manual8 Ad Code

সিলেটে বালুর ট্রাক যেন মসলার খনি! আ ট ক সাদিক

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটে ভারতীয় মশলার বড় চালানসহ সাদিকুর রহমান (৩২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সঙ্গে চোরাই পণ্য পরিবহণের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও প্রাইভেট কারও আটক করা হয়।

 

সোমবার (৮ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে জালালাবাদ থানার শিবেরবাজারের বটেরতল পয়েন্টের পাশে চেকপোস্ট চলাকালে ওই চালান, যানবাহন ও সাদিক আটক হয়েছে।

 

Manual1 Ad Code

তিনি জালালাবাদ থানার নলকট এলাকার মৃত মছদ্দর আলী ও শহর বিবির ছেলে।

 

পুলিশ জানায় এসময় চেকপোস্ট পরিচালনা করে বালু বোঝাই একটি ট্রাক তল্লাশি করে ৭৫ বস্তায় মোট ২ হাজর ২৫০ কেজি অবৈধ ভারতীয় জিরা উদ্ধারের পর জব্দ করা হয়। এই জিরার মোট বাজারমূল্য ধরা হয়েছে ১১ লাখ ২৫ হাজার টাকা।

 

এই মশলা বহনের কাজে ব্যবহৃত ট্রাক (রেজি. নং খুলনা মেট্রো-ট-১১-১১৯২) ও একটি প্রাইভেট কার (রেজি. নং ঢাকা মেট্রো-খ-১৩-০২১৩) আটক করা হয়েছে।

 

 

এ ব্যাপারে বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ৭/৭/৬/২৬) দায়ের করে সাদিককে আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

 

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের আইনের আওতায় আনতে তৎপরতা চলছে।

 

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com