• সিলেট, সকাল ৭:৩৮, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

admin
প্রকাশিত জুন ১৫, ২০২৬
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

প্রবাসীরা ঘামঝরানো টাকা দিয়ে দেশের জন্য কাজ করছেন, তাদের মহতী উদ্যোগেকে স্বাগত জানাই এবং সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশা করছি। আমরা প্রবসীদের পাশে আছি।

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী কথাগুলো বলেন।

সোমবার দুপুরে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্দ্যোগে উপজেলা মডেল মসজিদে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আলোচনা সভা পরিষদের সদর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

Manual2 Ad Code

সংগঠনের উপজেলা সমন্বয় কমিটির সহ সভাপতি আমিনুর রশিদ শামিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন মাওঃ দেলোয়ার হোসেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- ১২ নং গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নিয়াজ মুরশেদ, সহ সভাপতি জমির উদদীন, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ হৃদয়, সদর ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক বদরুল আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন- সমন্বয় কমিটির সভাপতি এমএ সামাদ,সেক্রেটারী জৈনউদ্দন বাচ্চু, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযুদ্ধা কামান্ডার হাজি আব্দুল হক, লেংগুড়া ইউনিয়ন সমন্বয় কমিটির সহ সভাপতি আবদুন নুর, দুপ্রক সভাপতি ইউসুফ কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী ইমরান আহমদ, সাংবাদিক হেলাল আহমদ বাদশা, হাফিজ তাজুল ইসলাম, সদর সমন্বয় কমিটির প্রচার সম্পাদক কবির আহমেদ।

 

Manual7 Ad Code

সভায় পরিষদের বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা গোয়াইনঘাট উপজেলা মডেল মসজিদের বাগানে বৃক্ষচারা রোপন ও বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।

উল্লেখ্য, সরকারের দেশব্যাপী বৃক্ষ রোপন কমর্সুচীর সমর্থনে গোয়াইনঘাট প্রবাসী সামাজ কল্যান পরিষদ উপজেলার ১৩ ইউনিয়নে ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপন করার প্রক্রিয়া শুরু করেছে। পরিষদের সদস্যরা বিভিন্ন দেশে অবস্থান করছেন। তারা নিজ নিজ অবস্থান থেকে এ কর্মসুচীতে অংশ নিচ্ছেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com