• সিলেট, রাত ৮:১০, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কর্মশালা উদ্বোধন

admin
প্রকাশিত জুন ২১, ২০২৬
দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কর্মশালা উদ্বোধন

Manual4 Ad Code

দেশ যুব সংগঠন সিলেট’র উদ্যোগে মা ও শিশু স্বাস্থ্য কর্মশালা উদ্বোধন

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

মা ও শিশুর পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট নগরীতে দুই দিনব্যাপী এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

 

শনিবার (২১ জুন) নগরীর আম্বরখানাস্থ ‘দেশ যুব সংগঠন সিলেট’-এর অস্থায়ী কার্যালয়ে এই জনসচেতনতামূলক কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

 

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশ নিশ্চিত করা।

 

 

Manual1 Ad Code

সংগঠনের অস্থায়ী কার্যালয় কক্ষে আয়োজিত এই ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো: আব্দুর রউফ শাহ। সিলেট সদর উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে বাছাইকৃত মোট ৩০ জন প্রশিক্ষণার্থী এই বিশেষ কর্মশালায় অংশ নিচ্ছেন।

 

দুই দিনব্যাপী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার ইকবাল হোসেন মামুন। তাকে সহকারী প্রশিক্ষক হিসেবে সহযোগিতা করছেন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুনা সুলতানা।

 

 

এম এইচ হাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক আলোর অন্বেষণ পত্রিকার প্রধান সম্পাদক সাজন আহমদ সাজু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবান ভলেন্টিয়ারের সভাপতি জুয়েল আহমদ, ইনসাফ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি নজরুল ইসলাম, বিশিষ্ট গীতিকার শাহ তোফাজ্জল ভান্ডারী এবং দেশ যুব সংগঠন সিলেটের উপদেষ্টা এমদাদুর রহমান চৌধুরী জিয়া প্রমুখ।

 

Manual2 Ad Code

সভাপতির বক্তব্যে দেশ যুব সংগঠন সিলেট এর সভাপতি অভিনয়শিল্পী মো: কামাল বলেন, উন্নত দেশ গড়তে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার গুরুত্ব অপরিসীম। যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ জনশক্তি হিসেবে তৈরি করতে পারলে তারা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবে।

 

তিনি আরও বলেন, এ ধরণের স্বাস্থ্য ও সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ ও শহর অঞ্চলের নারী-পুরুষদের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের এক বিশাল সুযোগ তৈরি হয়েছে।

 

Manual6 Ad Code

 

বক্তারা দেশ যুব সংগঠনের এই মানবিক ও সামাজিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com