• সিলেট, রাত ৮:১০, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের যেসব স্থানে জনসমাবেশ নি ষি দ্ধ করল পুলিশ

admin
প্রকাশিত জুন ২৯, ২০২৬
সিলেটের যেসব স্থানে জনসমাবেশ নি ষি দ্ধ করল পুলিশ

Manual6 Ad Code

সিলেটের যেসব স্থানে জনসমাবেশ নি ষি দ্ধ করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীতে জনসাধারণের জন্য একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মেট্টাপলিটন পুলিশ (এসএমপি)। রবিবার (২৮ জুন) রাতে এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল-বিএম/বিএমটি) ও আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট ২০২৬ পর্যন্ত সিলেট মহানগরীর ২৫টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯-এর ধারা ২৯, ৩০, ৩১ ও ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা পূর্ব থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ২ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত পরীক্ষা চলাকালীন প্রতিটি কেন্দ্রের ২০০ গজের ভেতরে সব ধরনের জনসমাবেশ, মিছিল, গান-বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাক-ঢোল বাজানো, মাইক্রোফোন, লাউডস্পিকার বা অন্য কোনো শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার। এছাড়া অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত, অননুমোদিত বা অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ যেকোনো কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও, পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

পুলিশ কমিশনার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় নিষেধাজ্ঞার আওতায় যে প্রতিষ্ঠানগুলো থাকবে সেগুলো হলো- সিলেট সরকারী কলেজ, মুরারিচাঁদ (এমসি) কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ, মদন মোহন সরকারি কলেজ, সরকারি মদন মোহন কলেজ, সিলেট (তারাপুর ক্যাম্পাস), মঈন উদ্দিন আর্দশ মহিলা ডিগ্রি কলেজ,সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমা সরকারি কলেজ, দক্ষিণ সুরমা, নূরজাহান মেমোরিয়াল কলেজ, আম্বরখানা গালর্স হাইস্কুল এন্ড কলেজ, ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ, টুকের বাজার শাহ্ খুররম ডিগ্রি কলেজ, জালালাবাদ ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, দক্ষিণ সুরমার রেবতি রমন উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমার রেঙ্গা হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়, দক্ষিণ সুরমার জালালপুর ডিগ্রী কলেজ, দক্ষিণ সুরমার জালালপুর উচ্চ বিদ্যালয়, শাহপরাণ সরকারি কলেজ, সিলেট সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বাদাঘাট মডেল স্কুল এন্ড কলেজ, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা, দক্ষিণ সুরমার সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, জালালিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, মঈনুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই নিরাপত্তা বেষ্টনী বলবৎ থাকবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে এসএমপি কর্তৃপক্ষ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com