• সিলেট, সকাল ৬:২২, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে টাস্কফোর্সের অভিযানে যা পাওয়া গেল

admin
প্রকাশিত জুলাই ১, ২০২৬
সিলেটে টাস্কফোর্সের অভিযানে যা পাওয়া গেল

Manual7 Ad Code

সিলেটে টাস্কফোর্সের অভিযানে যা পাওয়া গেল

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

Manual1 Ad Code

 

এ সময় ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ধ্বংস, ১৫টি বালু সরবরাহের পাইপ বিকল এবং দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

Manual8 Ad Code

 

জানা যায়, গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেনের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রাম, নতুনবাজার, হাজিপুর ও লোনী এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ১৬টি ড্রেজার মেশিন ও বালুবাহী নৌকা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়। বালু পরিবহনে ব্যবহৃত ১৫টি প্লাস্টিক ও লোহার পাইপ ভেঙে দেওয়া হয়। এছাড়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অপরাধে জড়িত থাকার দায়ে দুই ব্যক্তিকে আটক করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে প্রশাসনকে সার্বিক সহযোগিতা প্রদান করে গোয়াইনঘাট থানা পুলিশ এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি দল।

 

 

Manual4 Ad Code

গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন বলেন, ‘পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।’

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com