• সিলেট, সন্ধ্যা ৭:৩০, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘স্বাধীন দুদকসহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শক্তিশালী করো’

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৬
‘স্বাধীন দুদকসহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শক্তিশালী করো’

Manual3 Ad Code

‘স্বাধীন দুদকসহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম শক্তিশালী করো’

অনলাইন ডেস্ক

চলমান প্রেক্ষাপট স্বাধীন দুদক সহ জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম দ্রুত শক্তিশালী করার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির মাসিক সভা সোমবার সন্ধ্যা ৭টায় বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেট তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট জেলা ব্যবসায়ী নেতা মোঃ লায়েক মিয়া, সমাজসেবক ও ব্যবসায়ী লুৎফুর রহমান লিলু মিয়া, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ কুদ্দুস খান প্রমুখ।

সভায় বলা হয়, লাখো শহীদের রক্তে কেনা ও ২৪ এর দুনিয়া কাঁপানো গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল রাষ্ট্র সংস্কার। স্বাধীন দুদক, শক্তিশালী ন্যায়পাল, ঐতিহাসিক গণভোটের রায় বাস্তবায়নে সরকার ওয়াদা ভঙ্গ করেছেন। যার প্রেক্ষিতে জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলো আজ অকার্যক্রমের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

 

Manual6 Ad Code

বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন (বিএইচআরসি) তাদের মাসিক প্রতিবেদনে বলেছে, এক মাসে সারাদেশে ১৬৮ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই রিপোর্টে আভাস দিচ্ছে দেশ কি সহিংসতার দিকে ধাবিত হচ্ছে। স্থিতিশীল ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে গণতান্ত্রিক দেশে সকল দল ও গোষ্ঠির মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। সভায় সংসদ সদস্যদের জন্য নিজ নিজ আসনের রাস্তাঘাট ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দে দুর্নীতি ও অনিয়ম বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে স্বচ্ছতা ও জবাবদিহিতা দেশবাসী দেখতে চায়।

Manual5 Ad Code

সভায় হযরত শাহজালার রহ: মাজারের দান বক্স থেকে যে আয় হয়, সেই আয় দিয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক স্থাপত্যশৈলীতে মসজিদ কমপ্লেক্স নির্মাণ করে সেখানে মুসাফির ও এতিমখানা রাখা সহ মাজারের জমি ওপর নির্মিত অবৈধ স্থাপন উচ্ছেদ করার জোর দাবী জানানো হয়।

 

Manual7 Ad Code

সভায় এইচ.এস.সি পরীক্ষার্থীদের ৮ দফা দাবী, প্রাথমিক শিক্ষার মত মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষার মান উন্নয়ন করা এখন সময়ের দাবী। ডাকসু সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত শেষ করার দাবী জানানো হয়।

Manual7 Ad Code

সভায় ঢাকা-সিলেট রেলপথে বিরতিহীন টাঙ্গুয়ার এক্সপ্রেস অনুমোদন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, এই এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছাড়ার পর আর কোথাও বিরতি না দেয়ার জোর দাবী জানানো হয়। সভায় সিলেট-ঢাকা মহাসড়ক সহ সিলেট জেলা ও মহানগরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলো সংস্কার ও সিলেট জেলা হাসপাতালের কার্যক্রম দ্রুত শুরু করার জোর দাবী জানান বক্তাগণ।

সভায় আগামী ৩ আগস্ট সোমবার বিকাল সাড়ে চার ঘটিকায় সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে একটি সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com