• সিলেট, রাত ২:৫৬, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইডের ফ্রি হেল্থ ক্যাম্প

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৬
সিলেট চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইডের ফ্রি হেল্থ ক্যাম্প

Manual2 Ad Code

সিলেট চেম্বারের সদস্যদের জন্য ল্যাবএইডের ফ্রি হেল্থ ক্যাম্প

 

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক

 

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যদের জন্য ল্যাবএইড ক্যান্সার হসপিটাল, ল্যাবএইড ডায়াগনস্টিক এবং ল্যাবএইড ফার্মা’র উদ্যোগে অদ্য ২১ জুলাই ২০২৬ তারিখ, মঙ্গলবার চেম্বার কনফারেন্স হলে দিনব্যাপী ফ্রি হেল্থ ক্যাম্প ও ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

কর্মশালায় ল্যাবএইড ক্যান্সার হসপিটালের ক্যান্সার বিশেষজ্ঞ ডা. আব্দুল মান্নান ক্যান্সার রোগ প্রতিরোধ ও এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ক্যান্সার বর্তমানে বিশ^ব্যাপী মারাত্মক আকার ধারণ করেছে এবং প্রতি ৪ জনে একজন ক্যান্সারে মারা যাচ্ছে। বাংলাদেশেও প্রতিবছর প্রায় ১.৫ লক্ষ লোক ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন, এ সংখ্যাটি অতীতের যেকোন সময়ের তুলনায় অনেক বেশী। তাই ক্যান্সার প্রতিরোধে আমার সকলকে সচেতন হতে হবে। আমাদের দৈনন্দিন খাদ্যাভাস, কর্মক্ষেত্রের পরিবেশ, স্বাস্থ্য বিষয়ে অসচেতনতা ও জেনেটিক কারনে ক্যান্সার রোগ হতে পারে।

 

Manual2 Ad Code

তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ মাটির চুলায় রান্নাবান্না, মিল-ফ্যাক্টরীর ধোঁয়া ও ক্যামিকেল, ধুমপান, জাংকফুড, দীর্ঘদিন যাবৎ দূষিত পানি ব্যবহার বা শরীরের ছোটখাটো টিউমার বা আঁচিল থেকেও অনেক সময় ক্যান্সারের সৃষ্টি হতে পারে। তাই শারীরিক কোন সমস্যাকেই অবহেলা করা উচিত নয়। তিনি বলেন, আমরা সাধারণত শরীর অতিরিক্ত খারাপ না হলে ডাক্তারের কাছে যাই না, অথচ ক্যান্সার অনেক সময় প্রাথমিকভাবে কোন লক্ষণ দেখায় না। শেষ মুহুর্তে লক্ষণ প্রকাশ পায়, কিন্তু তখন কোন কিছুই করার থাকে না। তাই আমাদেরকে প্রতিবছরে অন্তত একবার পূর্ণ মেডিকেল চেকআপ করানো উচিত।

 

Manual5 Ad Code

 

অনুষ্ঠানে ল্যাবএইড ক্যান্সার হসপিটালের ডিজিএম ফিরোজ হোসেন খান বলেন, দেশের জনগণের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম এর উদ্যোগে আমরা দেশের বিভিন্ন চেম্বারে হেল্থ ক্যাম্প ও ক্যান্সার বিষয়ক কর্মশালা আয়োজন করেছি, যাতে দেশের জনগণ ও ব্যবসায়ীরা ক্যান্সার সহ বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন হতে পারেন।

 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ল্যাবএইড ক্যান্সার হসপিটালের ডিজিএম ফিরোজ হোসেন খান, কর্পোরেট ম্যানেজার আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিক এর এজিএম মো. আমিনুল ইসলাম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। তারা ল্যাবএইড গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্দেশ্য, কার্যক্রম, চিকিৎসা সেবা, ঔষুধের গুণগত মান ও বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে বক্তব্য রাখেন এবং সিলেট চেম্বারের সদস্যগণকে ল্যাবএইডের স্বাস্থ্যসেবা গ্রহণের আহবান জানান।

 

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের নির্বাহী সচিব মো. গোলাম আক্তার ফারুক, ল্যাবএইড ক্যান্সার হসপিটালের ডেপুটি ম্যানেজার মো. রিপন মোল্লা, মো. মারুফ বিল্লা, ল্যাবএইড ডায়াগনস্টিকের এসিসটেন্ট ম্যানেজার মার্কেটিং কাসেম আলী মীর ও ল্যাবএইডের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সিলেট চেম্বারের সদস্যবৃন্দকে ফ্রি বেসিক মেডিকেল চেকআপ ও স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com