• সিলেট, সকাল ৮:১২, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের

Manual4 Ad Code

সাদাপাথরে গোসলে নেমে প্রাণ গেল চিকিৎসকের
নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

সিলেটের সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসল করতে নেমে স্রোতের টানে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

ডা. সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। এরআগে বৃহস্পতিবার সাদাপাথরে তিন বন্ধুসহ বেড়াতে যান ডা. সুব্রত সাহা। সাদাপাথর জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে গোসল নেমে তলিয়ে যান ডা. সুব্রত। এরপর ফায়ার সার্ভিসকর্মীরাও চেষ্টা চালিয়ে তার কোন সন্ধান পাননি।

Manual1 Ad Code

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com