• সিলেট, সকাল ৭:৪১, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট মহানগর পুলিশের ৩২ ঘন্টার অভিযান

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২৬
সিলেট মহানগর পুলিশের ৩২ ঘন্টার অভিযান

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের ৩২ ঘন্টার অভিযান

নিজস্ব প্রতিবেদক

সিলেটে বিভিন্ন অভিযোগে ৩২ ঘন্টায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ৫০ গ্রাম গাঁজা ও ২৩ বস্তা চা পাতাও উদ্ধার করা হয়েছে। ব্যবস্থা নেওয়া হয়েছে অন্তত ১৬৫ যানবাহনের বিরুদ্ধে।

 

বুধবার (১ জুলাই) রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

Manual7 Ad Code

 

তারা জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিল নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, চোরাচালানকারী, হকার ও সন্দেহভাজন ব্যক্তি, মেট্রো অধ্যাদেশ অমান্যকারী আসামি।

 

Manual6 Ad Code

ব্যবস্থা নেওয়া ১৬৫ যানবাহানের মধ্যে ৭৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর আটক করা হয়েছে ৮৭টিকে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

 

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com