• সিলেট, সকাল ৬:৪৪, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিমানবন্দর থেকে ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি!

admin
প্রকাশিত জুলাই ৪, ২০২৬
বিমানবন্দর থেকে ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি!

Manual1 Ad Code

বিমানবন্দর থেকে ফিরে গেলেন সিলেটের নতুন ডিসি!

 

অনলাইন ডেস্ক

Manual6 Ad Code

সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মু. রেজা হাসানের যোগদান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সিলেটে আসার ঠিক আগ মূহূর্তে ঢাকার হযরত শাহজালাল (র.) বিমানবন্দর থেকে ফিরে গেছেন তিনি।

 

Manual1 Ad Code

জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রেজা হাসানকে সিলেট না এসে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ঢাকায় থাকতে বলা হয়েছে। ফলে একবারে শেষ মুহূর্তে এসে রেজা হাসানের সিলেটে যোগদান নিয়ে জটিলা দেখা দিয়েছে।

আলোচিত-সমালোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর মু রেজা হাসানকে সিলটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে সরকার। ১ জুলাই তার সিলেটে এসে দায়িত্ব গ্রহণের কথা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় তা আপাতত স্থগিত রয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ও সিলেট জেলা প্রশাসনের একাধিক নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

গত ২৮ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা আদেশে কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তারকে কুমিল্লার নতুন ডিসি হিসেবে পদায়ন করা হয়।

 

সূত্র জানায়, গত বুধবার সকালে কুমিল্লার জেলা প্রশাসক হিসেবে রোজী আক্তার দায়িত্বভার গ্রহণ করেন। তাকে নিয়ে নানা কারণে বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে বুধবারই দুপুরে মো. রেজা হাসানের সিলেটে এসে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তিনি সিলেট আসার উদ্দেশ্যে সকালে কুমিল্লা থেকে রওনা হয়ে ঢাকায় পৌঁছান এবং দুপুর ১টার ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার সিলেটে আসার প্রস্তুতিও ছিল শেষ পর্যায়ে।

এদিকে নতুন ডিসিকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একাধিক কর্মকর্তা। পাঠানো হয়েছিল জেলা প্রশাসকের সরকারি গাড়িও। কিন্তু রেজা হাসান যখন বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরকারের বিশেষ নির্দেশনায় তার সিলেটযাত্রা স্থগিত এবং তাকে জরুরিভিত্তিতে সচিবালয়ে তলব করা হয়। সঙ্গে সঙ্গে তিনি সিলেটের বিমান ছেড়ে সচিবালয়ের দিকে পা বাড়ান। দুপুর দেড়টার দিকে বিমানবন্দরে অপেক্ষারত সিলেট জেলা প্রশাসনের কর্মকর্তারা এই অনিশ্চয়তার খবর পেয়ে ফিরে আসেন।

Manual3 Ad Code

 

প্রশাসনিক ও স্থানীয় একাধিক সূত্রের দাবি, প্রবাসী অধ্যুষিত এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ সিলেট জেলাকে মাঠ প্রশাসনের অন্যতম ‘লোভনীয়’ কর্মস্থল হিসেবে বিবেচনা করা হয়। ফলে প্রজ্ঞাপন জারির পর থেকেই সিলেটের জেলা প্রশাসক পদের জন্য সরকারের উচ্চমহলে একাধিক আমলার জোর লবিং শুরু হয়। এমনকি স্থানীয় একটি প্রভাবশালী মহলের নিজস্ব পছন্দের তালিকাও ওপর মহলে পাঠানো হয়েছে বলে গুঞ্জন রয়েছে।

 

বলা হচ্ছে, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক এই ত্রিমুখী তদবিরের কারণেই মূলত প্রজ্ঞাপন হওয়ার পরও মো. রেজা হাসানকে সিলেটের বিমান থেকে নামিয়ে সচিবালয়ে ডেকে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত সিলেটে রেজা হাসানের ডিসি হিসেবে যোগদান রেবেন কী না তা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। এমনকি কুমিল্লা থেকে সরিয়ে নেওয়া হতে পারে রোজী আক্তারকেও।

Manual8 Ad Code

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com