• সিলেট, রাত ১২:১৮, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে এক দুর্ঘ*ট*নায় প্রাণ গেল তিন বন্ধুর

admin
প্রকাশিত জুলাই ৬, ২০২৬
সিলেটে এক দুর্ঘ*ট*নায় প্রাণ গেল তিন বন্ধুর

Manual3 Ad Code

সিলেটে এক দুর্ঘ*ট*নায় প্রাণ গেল তিন বন্ধুর

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

 

সিলেটের গোয়াইনঘাটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন স্কুলছাত্র নিহত হয়েছে।

 

Manual3 Ad Code

 

রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা বাগান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন- নয়াবস্তি গ্রামের মহরম মিয়ার ছেলে সাকিব আহমদ (১৬), ছৈলাখেল গ্রামের হাবিবুর রহমান (হবি) মিয়ার ছেলে রায়হান আহমেদ ওরফে রাহুল (১৬) এবং লাখেরপাড় গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে জয় (১৬)। তারা তিনজনই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও সহপাঠী ছিলেন।

 

 

 

Manual1 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চলমান অষ্টম শ্রেণির পরীক্ষা শেষে তিন বন্ধু একটি পালসার মোটরসাইকেলে জাফলং চা বাগান এলাকায় বেড়াতে যায়। পরে রাধানগর বাজারের দিকে যাওয়ার পথে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

 

 

এতে ঘটনাস্থলেই সাকিব আহমদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রায়হান ও জয়কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হলে রোববার সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তারাও মারা যায়।

Travel Guides & Travelogues

 

 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com