• সিলেট, সকাল ১০:৫৩, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ডিআরইউ সভাপতি সালেহ আকন সাধারণ সম্পাদক হাসান সোহেল

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
ডিআরইউ সভাপতি সালেহ আকন সাধারণ সম্পাদক হাসান সোহেল

Manual4 Ad Code

ডিআরইউ সভাপতি সালেহ আকন সাধারণ সম্পাদক হাসান সোহেল

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ২০২৫ সালের জন্য আবারও সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আবু সালেহ আকন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

 

সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মাইনুল হাসান সোহেল। রোববার সন্ধ্যায় ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়। সভাপতি পদে আবু সালেহ আকন পেয়েছেন ৫০৯ ভোট, তার নিকটতম প্রার্থী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পেয়েছেন ৭৫২ ভোট, তার নিকটতম প্রার্থী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

 

এছাড়াও সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেহেদী আজাদ মাসুম, যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, অর্থ সম্পাদক পদে হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক পদে এম এম জসিম, দফতর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, নারী বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদৌস পান্না। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক পদে ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) নির্বাচিত হয়েছেন।

 

Manual8 Ad Code

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. আকতার হোসেন, আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী, আব্দুল আলীম, মো. মাজাহারুল ইসলাম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com