আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল সপ্তক সংগীত বিদ্যালয় ছাতক।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টায় ছাতক মন্ডলীভোগ বি. কম স্যারের বাসায় অনুষ্ঠিত হয়। শরৎ নিয়ে আবৃত্তি অনুষ্ঠানটির সূচনা করে সেঁজুতি ঘোষ। বিমল করের গ্রন্থনায় মুখবন্ধটি পাঠোচ্চারণ করে অতশি ঋষি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিমল করের ছড়া ও কবিতায় দলগত আবৃত্তি পরিবেশন করে রাজ, দীনবন্ধু, সাম্য, হিমু, প্রমা, প্রাঙ্গন, পূর্ণ, রাজিয়া, আব্দুল্লা, রাই, শুভশ্রী, শ্রুতি, সেঁজুতি, স্বীকৃতি অতশি, গগন ও মুন দাস। সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু স্যারের নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন স্বীকৃতি দাস। সবশেষে সপ্তক সংগীত বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা দলগত শরতের গান পরিবেশন করে। সে সকল শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি