• সিলেট, দুপুর ২:৩৪, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট বৌদ্ধ বিহারে প্রার্থনা

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট বৌদ্ধ বিহারে প্রার্থনা

Manual7 Ad Code

খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সিলেট বৌদ্ধ বিহারে প্রার্থনা

Manual3 Ad Code

ডেস্ক

Manual3 Ad Code

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার (১লা ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর আখালিয়াস্থ সিলেট বৌদ্ধ বিহারে এক প্রার্থনা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, হিন্দু বৌদ্ধ ও খৃষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহবায়ক ও হিন্দু কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক, জেলার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস, মহানগরে সদস্য সচিব রাজিব কুমার দে, মলয় লাল ধর, টিটন মল্লিক, রনি পাল, হকেন দেব, সুব্রত দে সুনাম, অধ্যক্ষ শ্রীমৎ সংঘানন্দ মহাথের, সিলেট বৌদ্ধ সমিতির সম্মানিত সভাপতি বাবু চন্দ্রশেখর বড়ুয়া, উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল, সহ-সাধারণ সম্পাদক বাবু মিলন বড়ুয়া, শিক্ষা সাহিত্য সহ সম্পাদক জয়দীপ বড়ুয়া প্রমুখ।

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

এসময় নেতৃবৃন্দ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি এ দেশের জনগণের নেত্রী। তার সুস্থতা জন্য পুরো জাতি আজ প্রার্থনা করছে। বর্তমান এই সংকটময় সময়ে দেশনেত্রীর রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে দোয়া ও প্রার্থনায় অংশ নিতে হবে।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com