• সিলেট, রাত ৩:০১, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জের ওসি বদলি

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫
কোম্পানীগঞ্জের ওসি বদলি

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জের ওসি বদলি

ডেস্ক রিপোট

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখকে বদলি করা হয়েছে। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

 

Manual1 Ad Code

তার স্থানে দায়িত্ব দেয়া হয়েছে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খানকে।

 

Manual3 Ad Code

ওসি রতন শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, কয়েকদিনের মধ্যে সুনামগঞ্জ সদর মডেল থানায় যোগদান করবো।

 

অপরদিকে ছাতক থানার ওসি মো. শফিকুল ইসলাম খান জানান, এখনো নির্দেশনা আসেনি। চিঠি পেলে যোগদান করবো।

 

এর আগে ৩১ আগস্ট সিলেটে সাদা পাথর লুটকাণ্ডে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পর কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়। তারস্থলে নিয়োগ পান মো. রতন শেখ ।

 

Manual1 Ad Code

সম্প্রতি মো. রতন শেখ পিপিএম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। অক্টোবর মাসে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলা নিষ্পত্তি ক্যাটাগরি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেটের সব কয়টি থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। গত ৯ নভেম্বর সিলেট জেলা পুলিশ কল্যাণ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার ও সনদ দেওয়া হয়।

 

Manual6 Ad Code

উল্লেখ্য মো. শফিকুল ইসলাম খানও গত আগস্ট মাসে ছাতক থানার ওসি হিসেবে যোগ দিয়েছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com