• সিলেট, সকাল ৯:০৬, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের সেই ট্রাক চালককে ধরলো র‌্যাব

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৫
সিলেটের সেই ট্রাক চালককে ধরলো র‌্যাব

Manual7 Ad Code

সিলেটের সেই ট্রাক চালককে ধরলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জালালাবাদে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যুর ঘটনায় পলাতক সন্দেহভাজন এক ট্রাকচালককে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)।

 

Manual3 Ad Code

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চালক বুরহান উদ্দিনকে গ্রেফতার করে।

 

Manual6 Ad Code

গ্রেফতার বুরহান উদ্দিন (৪২) সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গনিগঞ্জ এলাকার আব্দুল কাদিরের ছেলে।

 

র‌্যাব সূত্র জানায়, নিহত সাইদুর রহমান (২৩) সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। গত ২ নভেম্বর বিকেলে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেলযোগে সিলেট শহরের উদ্দেশে রওনা হন তিনি। সঙ্গে ছিলেন বন্ধু হাসান (২২)। সন্ধ্যায় জালালাবাদ থানাধীন হাউসা সাকিন এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পৌঁছালে সুনামগঞ্জগামী মুরগির খাদ্যবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান সাইদুর রহমান। আহত হন তাঁর বন্ধু হাসান। দুর্ঘটনার পর ট্রাকটি লামাকাজী সেতুর ওপর ফেলে রেখে চালক দ্রুত সটকে পড়েন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে।

Manual3 Ad Code

 

 

Manual1 Ad Code

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গ্রেফতার ব্যক্তিকে সিলেটের জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব–৯ বলছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com