• সিলেট, ভোর ৫:৫৮, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেমন হবে সিলেটের ক্রীড়াঙ্গন, যা বললেন নাচন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
কেমন হবে সিলেটের ক্রীড়াঙ্গন, যা বললেন নাচন

Manual4 Ad Code

কেমন হবে সিলেটের ক্রীড়াঙ্গন, যা বললেন নাচন

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন সাবেক খেলোয়াড় রেজাউল করিম নাচন। এক সময় সিলেট জেলা দলের হয়ে ফুটবল ও ক্রিকেট খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি সিলেটের ক্রীড়াঙ্গনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

 

 

সিলেট ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন নাচন। বর্তমানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক এই খেলোয়াড়। এবার তার কাধে সিলেট জেলা ক্রীড়া সংস্থার গুরুদায়িত্ব।

 

 

জেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি সিলেটের ক্রীড়াঙ্গনে একটি নতুন উদ্যম ও গতি সঞ্চার হবে-এমনটাই নাচনের প্রত্যাশা। নতুন দায়িত্ব, সিলেটের খেলার মাঠের সংকট এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সিলেটভিউ’র সাথে আলাপ করেছেন নাচন। তিনি স্থবিরতা কাটাতে চান সিলেটের ক্রীড়াঙ্গনে। ক্রিকেট-ফুটবল-হকিসহ অন্যান্য ইভেন্টের লিগগুলো নিয়মিত করতে চান। টুর্নামেন্ট নিয়মিত হলে নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে, ক্রীড়াঙ্গন আবার মুখরিত হবে বলে বিশ্বাস তার।

 

নাচন বলেন, ‘সাবেক খেলোয়াড় হিসেবে দায়িত্ব পাওয়াটা একদিকে যেমন আনন্দের, অন্যদিকে অনেক বড় চ্যালেঞ্জের। আমি নিজে মাঠে খেলেছি, তাই একজন খেলোয়াড়ের কষ্ট বা চাহিদার জায়গাগুলো খুব কাছ থেকে অনুধাবন করতে পারি। এই নতুন পথচলায় সিলেটের ক্রীড়াঙ্গনকে আবার নতুন করে ঢেলে সাজানোর দারুণ একটি সুযোগ পেয়েছি।’

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

যদিও সিলেটে দীর্ঘদিনের বড় একটি সমস্যা অনুশীলন মাঠের অভাব। তবে এ বিষয়ে নাচন শোনালেন আশার বাণী। তিনি বলেন, ‘আমাদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ভাই সিলেটের ক্রীড়াঙ্গন নিয়ে অত্যন্ত আন্তরিক। তিনি সিলেটে নতুন খেলার মাঠ তৈরিতে বিশেষ জোর দিচ্ছেন। নতুন মাঠ তৈরি হলে স্থানীয় খেলোয়াড়দের অনুশীলন ও টুর্নামেন্ট আয়োজন সহজ হবে।’

 

সিলেটে দীর্ঘদিন থেকে নিয়মিত কোনো ফুটবল লিগ নেই। স্থগিত থাকা লিগগুলো মাঠে ফেরানোর কথা মাথায় রেখে তিনি বলেন, ‘মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং আমি- আমরা দুজনেই যেহেতু সাবেক ফুটবলার, তাই ফুটবলের প্রতি আমাদের উভয়েরই আলাদা একটি টান ও বাড়তি আবেগ রয়েছে। ফুটবল লিগ নিয়েও মন্ত্রীর সাথে কথা হয়েছে আমার। খুব শিগগিরই সিলেটে আমরা লিগ আয়োজন করতে যাচ্ছি। একসময় এখানে সারা বছর ফুটবল, ক্রিকেট বা হকির যে কলকাকলি থাকত, তা ফিরিয়ে আনতে হবে।’

Manual4 Ad Code

সিলেটের ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন নাচনের নেতৃত্বে আবার পুরোনো ঐতিহ্যে ফিরবে, তৃণমূল থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির পথ পুনরায় উন্মুক্ত হবে এমনটাই খেলোয়াড় ও খেলা সংশ্লিষ্টদের প্রত্যাশা।

 

 

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com