• সিলেট, ভোর ৫:৫৭, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় স্থান পেলেন মকসুদ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
সিলেট জেলা ক্রীড়া সংস্থায় স্থান পেলেন মকসুদ

Manual3 Ad Code

সিলেট জেলা ক্রীড়া সংস্থায় স্থান পেলেন মকসুদ

নিজস্ব প্রতিবেদক

সিলেট জেলা ক্রীড়া সংস্থা পরিচালনার লক্ষ্যে ৭ সদস্যবিশিষ্ট নতুন একটি অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নবগঠিত এই কমিটিতে স্থানীয় ক্রীড়াবিদ হিসেবে স্থান পেয়েছেন মকসুদ আহমদ।

Manual4 Ad Code

 

Manual3 Ad Code

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (এনডিসি) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক সরকারি চিঠিতে এই কমিটির আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়।

 

 

নতুন অনুমোদিত কমিটিতে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং সিলেট জেলা দলের সাবেক ক্রীড়াবিদ রেজাউল করিম নাচনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে একমাত্র স্থানীয় ক্রীড়াবিদ সদস্য হিসেবে অর্পিত দায়িত্ব পালন করবেন মকসুদ আহমদ।

 

Manual6 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং জেলা ক্রীড়া কর্মকর্তা।

 

প্রেরিত চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ধারা ২(১৫) অনুযায়ী স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্রের ওপর ভিত্তি করে অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানের সদয় অনুমোদনের পর আইনটির ধারা ২(৪) ও ৮-এর বিধান অনুসরণে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এই অ্যাডহক কমিটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হয়।

 

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com