• সিলেট, ভোর ৫:৫৮, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পরিবেশ রক্ষায় প্রশাসনের যে অভিযান

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৯, ২০২৬
সিলেটে পরিবেশ রক্ষায় প্রশাসনের যে অভিযান

Manual3 Ad Code

সিলেটে পরিবেশ রক্ষায় প্রশাসনের যে অভিযান

নিজস্ব প্রতিবেদক

 

Manual8 Ad Code

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ বালু-পাথর উত্তোলনসহ পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলার জাফলং-ডাউকি এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০টি ড্রেজার মেশিন, ৬টি এস্কেভেটর, ৫টি জেনারেটরসহ বিপুল পরিমাণ অবৈধ সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে।

 

 

Manual2 Ad Code

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় ও জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জাফলংয়ের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Manual8 Ad Code

 

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের বাউরভবাগ হাওর, নন্দিরবাগ হাওর, চা-বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এসব এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ১০টি ড্রেজার মেশিন, ৬টি এস্কেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি সেলো মেশিন ও ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। একই সময়ে আরও ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।

 

Manual4 Ad Code

অভিযান শেষে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার বলেন, ‘সিলেট বিভাগের বিভিন্ন জেলায় শব্দদূষণকারী এবং উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

 

তিনি আরও বলেন, ‘পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা পরিচালনা এবং নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ সুরক্ষায় এসব অভিযান অব্যাহত থাকবে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com