• সিলেট, সন্ধ্যা ৬:২৮, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটের নবাগত ইউএনও মেহেদী হাসান শাকিলের যোগদান

admin
প্রকাশিত ডিসেম্বর ৪, ২০২৫
কানাইঘাটের নবাগত ইউএনও মেহেদী হাসান শাকিলের যোগদান

Manual3 Ad Code

কানাইঘাটের নবাগত ইউএনও মেহেদী হাসান শাকিলের যোগদান

কানাইঘাট প্রতিনিধি

 

Manual2 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মো. মেহেদী হাসান শাকিল।

মঙ্গলবার (২ আগস্ট) বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও মেহেদী হাসান শাকিল।

Manual7 Ad Code

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে এ কর্মকর্তা এর আগে বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকায় সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তার দেশের বাড়ি টাঙ্গাইল জেলার সদর উপজেলার পূর্ব আদালত পাড়া গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত।

Manual6 Ad Code

সম্প্রতি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে মাঠপর্যায়ে ইউএনও পদমর্যাদার কর্মকর্তাদের লটারির মাধ্যমে বদলী ও পদায়ন করা হয়। বদলীর সরকারি আদেশে মেহেদী হাসান শাকিল কানাইঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন হয়ে যোগদান করেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারকে সিলেট পরিবেশ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট হিসেবে বদলী করা হয়েছে।

Manual1 Ad Code

দায়িত্ব পালনকালে রাজনৈতিক মহল, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা কামনা করেছেন নবাগত ইউএনও মোঃ মেহেদী হাসান শাকিল।

তিনি বলেন, কানাইঘাটের সরকারের সকল উন্নয়ন মূলক কর্মকান্ড জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন সহ সরকারের নির্দেশনাগুলো নিষ্ঠা ও আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করতে চান তিনি।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com