জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
অনলাইন ডেস্ক
চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবে। আর ফরম পূরণের ফি সোনালী সেবার মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের মধ্যে পরিশোধ করতে হবে।
রবিবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৩ সেপ্টেম্বরের মধ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে চায় এমন সব শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে হবে।
এর আগে গত ২৪ আগস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, জুনিয়র বৃত্তি পরীক্ষার অনলাইন ফরম পূরণ ১ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে। ফি জমা দেওয়ার সর্বশেষ তারিখ নির্ধারণ করা হয়েছিল ১৩ সেপ্টেম্বর। আজ নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন