• সিলেট, রাত ৯:২৬, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল

Manual7 Ad Code

আরিফুল হক চৌধুরীকে বয়কট করে মশাল মিছিল

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বয়কট ঘোষণা দিয়ে মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে গোয়াইঘাট উপজেলার সালুটিকর বাজারে স্থানীয় লোকজন মশাল মিছিল করে বয়কটের ঘোষণা দেন।

Manual6 Ad Code

এসময় মিছিলকারীরা বলেন, ‘সিলেট-৪ আসনের লোকজন সবসময় নিজেদের মধ্য থেকে সংসদ সদস্য নির্বাচিত করার সুযোগ থেকে বঞ্চিত। রাজনৈতিক দলগুলো সবসময় বহিরাগত নেতাদের এনে এই আসনে মনোনয়ন দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করায়। এতে নির্বাচিত সংসদ সদস্যরা এলাকার প্রতি আন্তরিক থাকেন না। ফলে সিলেট-৪ আসন সবসময় উন্নয়ন বঞ্চিত থেকেছে।’

Manual5 Ad Code

তারা আরও জানান, বিএনপি আরিফুল হক চৌধুরীকে এ আসনে মনোনয়ন দিলেও তারা চান স্থানীয় কোন নেতা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করুন। স্থানীয় জনসাধারণের মতামতকে উপেক্ষা করে প্রার্থী দিলে এর ফলাফল ইতিবাচক হবে না। তাই আরিফুল হক চৌধুরীকে তারা বয়কট করবেন।

Manual6 Ad Code

এ আসনে স্থানীয় নেতা হিসেবে দীর্ঘদিন ধরে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করে যাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী। এছাড়াও মনোনয়ন প্রত্যাশী হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিনসহ কয়েকজন নেতা বিএনপির হাইকমান্ডের কাছে মনোনয়ন চেয়ে আসছেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com