• সিলেট, সন্ধ্যা ৬:২৪, ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশমাতার জন্য মানুষের হৃদয়ে হাহাকার : আরিফ

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২৫
দেশমাতার জন্য মানুষের হৃদয়ে হাহাকার : আরিফ

Manual7 Ad Code

দেশমাতার জন্য মানুষের হৃদয়ে হাহাকার : আরিফ

প্রেসবিজ্ঞপ্তি

Manual2 Ad Code

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যখন দেখা করি, তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি সিলেট ৪ আসনে গিয়ে কাজ করো। ঐ অবহেলিত অঞ্চলের উন্নয়নের জন্য তোমাকে প্রয়োজন।

 

Manual7 Ad Code

 

আজ আমাদের দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আমার মতো কোটি কোটি মানুষের হৃদয়টা আজ হাহাকার করছে। দেশ-বিদেশের মানুষ উদ্বেগ, উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থ্যভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।

Manual8 Ad Code

 

শুক্রবার ( ৫ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার জাফলং কেন্দ্রীয় জামে মসজিদে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী কামরুল ইসলাম।

 

আরিফুল হক চৌধুরী আরও বলেন, আল্লাহ তায়ালার নিয়ামতে ভরপুর তিন উপজেলা হচ্ছে কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর। প্রাকৃতিক সম্পদ উত্তোলন, এবং সঠিকভাবে ব্যবহার করে কাজে লাগাতে পারলে এই এলাকার চিত্র বদলে যাবে। এত বছর পরও এই বিশাল এলাকায় শিক্ষা প্রতিষ্টান, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের বেহাল দশা। বর্তমান অবস্থা থেকে এক বছরের মধ্যে পরিবর্তনের ছোঁয়া দেখতে পাবেন ইনশাআল্লাহ। তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা ও পরামর্শ।

 

 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ,আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি শাহেদ আহমদ চমন,সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো:নুরুল ইসলাম, জুরেজ আব্দুল্লাহ গোলজার, ফয়েজ আহমদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ান, উপজেলা বিএনপি নেতা জিয়াউল খান জিয়ারত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ,হেলোয়ার আহমদ,উপজেলা যুবদলনেতা কামাল আহমদ মেম্বার প্রমুখ।

 

Manual4 Ad Code

এদিকে এর পূর্বে তিনি জৈন্তা উপজেলার ৫ নং ফতেপুর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, মুফতি জিল্লুর রহমান কাসেমী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, নাজিম উদ্দিন লস্কর, ছাত্রদলের হাজী দিনার, এছাড়াও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com