সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার
প্রেস বিজ্ঞপ্তি
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা ক্রমিক বিষয়ের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে সুস্থ ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়। সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য।
প্রফেসর তাহমিনা আক্তার শনিবার কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নমেন্টের উদ্বোধন করতে গিয়ে এই কথা গুলো বলেন।
টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শিক্ষক পর্ষদ সম্পদক পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আলী হাসান পারভেজ, বাংলা বিভাগের প্রধান অধ্যাপক হোসনে আরা কামালী, ব্যবস্থাপনা বিভাগের প্রধান অধ্যাপক অমিতা রাণী ভদ্র ও হিসাব বিভাগের প্রধান অধ্যাপক মনজুর হোসেন।
কলেজের শরীর চর্চা শিক্ষ যীশুতোষ দাসের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণিত বিভাগের প্রভাষক তামান্না ইয়াসমীন নাজমী, প্রভাষক তাসমিন চৌধুরী, প্রভাষক পিনাক চৌধুরী, শরিফ আহমদ, আব্দুল জলিল সোহেল, আইনুল হক ও গৌর হরি দে প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।