• সিলেট, সকাল ১০:১৪, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে কাল

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে কাল

Manual4 Ad Code

প্রবাসীদের ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে কাল

অনলাইন ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোট গ্রহণে পোস্টাল ব্যালট পেপার পাঠানো শুরু হচ্ছে আজ মঙ্গলবার। গতকাল রোববার নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কমিশনের দশম সভায় পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের দুই ধরনের পোস্টাল ব্যালট আছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আজ থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামীকাল থেকে এটা বিদেশে পাঠানোর কাজ শুরু হবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করবো।

তিনি বলেন, দেশের ভেতরে তিন ধরনের ভোটার (আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে থাকা ব্যক্তি ও সরকারি কর্মচারি) পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। তারা তফসিল ঘোষণার পর দিন থেকে শুরু দিন থেকে শুরু করে মোট ১৫ দিন নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন সম্পন্ন হলে তাদের কাছে ইনকান্ট্রি পোস্টাল ভোটিংয়ের ব্যালট চলে যাবে।

Manual4 Ad Code

আবুল ফজল মো. সানাউল্লাহ াারও বলেন, আমরা পর্যবেক্ষক এবং সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি। তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন। যেসব সহায়তা দেওয়া প্রয়োজন সে বিষয়ে পরিপত্র জারি করা হবে। আমরা বিশেষভাবে আলোচনা করেছি। কিছু কিছু রাজনৈতিক দলের কাছ থেকেও এই পয়েন্টটা এসেছিল যে, নির্বাচন অনুষ্ঠানের সঙ্গে যারা সম্পৃক্ত থাকেন তারা আগের রাতে যখন ওই কেন্দ্রে গিয়ে পৌঁছান তাদের প্রশাসনিক ব্যবস্থাপনা দুর্বল থাকে বলে স্থানীয় অনেকের সহায়তা নিতে বাধ্য হন। এই সহায়তা নেওয়ার ফলে অনেক সময় এখানে রাজনৈতিক প্রভাব কাজ করে থাকে এবং তারা পরের দিন নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না। আমরা দৃঢ়ভাবে নির্বাচন কমিশন থেকে এটা নিরুৎসাহিত করছি। বলে দেওয়া হচ্ছে কোনও ধরনের স্থানীয় সহায়তা তারা নেবেন না।

Manual2 Ad Code

সানাউল্লাহ আরও বলেন, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রম নিয়ে যেদিন তফসিল ঘোষণা হবে সেদিনই সন্ধ্যাবেলায় আমরা জেলা এবং জেলা পর্যায়ের প্রশাসনের কর্মকর্তা, তথা জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে জুম মিটিং করবো। পরে একটা ফিজিক্যাল মিটিং হবে যেটা প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পরে। নির্বাচনি তথ্য সংগ্রহের জন্য অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়ে থাকে। সাধারণত ১০ জনের একটা কমিটি করা হয়ে থাকে। আমরা এই কমিটিটাকে ১৪ জনে উন্নীত করেছি। যেখানে আমাদের একজন অতিরিক্ত সচিব নেতৃত্বে থাকবেন। ১০ জনের এলাকাভিত্তিক আরও একটি কমিটি থাকবে যারা বিভিন্ন ধরনের সমস্যা প্রশ্নোত্তর ইত্যাদি এলাকাভিত্তিক সমাধান করবেন।

Manual1 Ad Code

মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টা নিষেধাজ্ঞা থাকবে ভোটের সময় : ইসি সানাউল্লাহ বলেন, যান চলাচলের নিষেধাজ্ঞার বিষয়ে অতীতে যেভাবে নির্দেশনা দেওয়া ছিল, সেটাই বলবৎ থাকবে। অর্থাৎ ট্যাক্সি ক্যাব, পিকাপ, মাইক্রোবাস এবং ট্রাকু এগুলো চলবে না ২৪ ঘণ্টার জন্য আর ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলবে না। বাকি যানবাহন হাইওয়েতে চলমান থাকবে, বিভিন্ন ধরনের সেবা প্রদানকারী সংস্থা বিমানবন্দর ইত্যাদি এগুলো যেভাবে ফ্রি থাকে, ফ্রি থাকবে। ভোট গ্রহণের দিন সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন সাধারণ ছুটি থাকবে। অন্যান্য সময় যেমনটা থাকে।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com