• সিলেট, সকাল ১০:৩৮, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইবনে সিনার ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৫
ইবনে সিনার ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Manual8 Ad Code

ইবনে সিনার ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Manual2 Ad Code

 

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচ রোববার আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে টিম পদ্মা ৭ উইকেটে টিম মধুমতিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

Manual8 Ad Code

 

ম্যাচের শুরুতে টিম মধুমতি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুতে মধুমতি আক্রমণাত্মক ব্যাটিং এর মাধ্যমে খেলা শুরু করে। টিম পদ্মার বোলারদের দুর্দান্ত বোলিং বিশেষত বোলার রেজওয়ান এর গুরুত্বপূর্ণ ২টি উইকেট নেওয়ার মাধ্যমে এলোমেলো হয়ে যায় মধুমতির ইনিংস। শেষ পর্যন্ত তারা নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২২ রান করতে সক্ষম হয়।
১২৩ রানের টার্গেটে ব্যাট করতে নামে টিম পদ্মা। প্রথমে ভালোভাবে শুরু করলেও ইনিংসের মধ্যখানে টিম পদ্মার ব্যাটিংয়ে ছন্দ পতন হয়। কিন্তু শেষ পর্যন্ত জেন্স রনি’র ১২ বলে ৩৪ রানের দুর্দান্ত ইনিংস ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। মাত্র ৩ উইকেট হারিয়ে তারা ১২৮ রান করে জয় ছিনিয়ে নেয়। প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন জেন্স রনি এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আবু ইউসুফ মোঃ হাবিব।

Manual1 Ad Code

ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন হাসপাতালের ডিরেক্টর মেডিকেল সার্ভিসেস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও সিলেট-১ আসনে (নগর ও সদর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান। তিনি চ্যাম্পিয়ন টিম পদ্মা ও রানার-আপ টিম মধুমতির মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

তিনি তার বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও সুন্দর মনের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা শুধু ক্রীড়া নয়, এটি শৃঙ্খলা, ধৈর্য্য ও নেতৃত্বের গুণ শেখায়। এই ধরনের ক্রীড়ামূলক কর্মকান্ড আমাদের মধ্যে প্রাণচাঞ্চল্যতা জাগায়। যদি আমরা এই প্রাণচাঞ্চল্যতাকে আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাই তাহলে সমাজ ও চিকিৎসা সেবা আরো সমৃদ্ধ হবে। তিনি আরো বলেন, এই ধরনের উৎসব ও উৎসাহমূলক আয়োজন আমাদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দলগত সংহতি, পারস্পারিক সহযোগিতা ও সংগঠিত মনোভাব গড়ে তুলার জন্য সহায়ক। তাই ইবনে সিনা প্রতি বছর এই আয়োজনের ধারা অব্যাহত রেখেছে। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com