• সিলেট, রাত ৪:৪৯, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিশিগানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’কে সংবর্ধনা প্রদান

admin
প্রকাশিত অক্টোবর ১৪, ২০২৬
মিশিগানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’কে সংবর্ধনা প্রদান

Manual8 Ad Code

মিশিগানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’কে সংবর্ধনা প্রদান

Manual5 Ad Code

 

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ড, ইউএসএ’র উদ্যোগে মিশিগান সফরে আসাা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক, প্রাক্তন সাংবাদিক, সামাজিক ও ক্রীড়া সংগঠক জাবেদ আহমদ এর সম্মানে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়। ১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যায মিশিগানের আলিফ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মুহিত মাহমুদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুল হুদা খান’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জমিরুল মালিক চৌধুরী টিটু। বক্তব্য রাখেন আমিনুর রশিদ চৌধুরী, সৈয়দ শাহেদুল হক, ড. শাহীন নজমুল, মঞ্জুর শাফি চৌধুরী এলিম, মোঃ লুতফুর রহমান, মোঃ লায়েছ উদ্দিন, মোঃ ফয়ছল আহমদ, আজিজ চৌধুরী, শাহীন চৌধুরী, আব্দুল বাছিত, আছহাবুর রহমান টিপু, খাজা সাহাব আহমদ, জুবায়রুল চৌধুরী খোকন, শাহাদাত হোসেন মিন্টু, নজরুল হক চৌধুরী, মুজিবুর রহমান, মোঃ আব্দুল খালেক, সালেহ আহমদ বাদল, মোঃ হেলাল খান, ছাব্বির খান, বকুল তালুকদার, জাকের আহমদ চৌধুরী, মিসবাহ চৌধুরী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আহমদ বলেন তাঁর ব্যক্তিগত সফরে মিশিগান সিটির বাংলাদেশি কমিউনিটির শীর্ষস্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে যে সম্মান পেলাম, এতে সমাজ ও রাষ্ট্রের প্রতি কাজের দায়বদ্ধতা আরো বেড়ে গেলো। তিনি প্রবাসীদের দেশে বেড়ানোর আমন্ত্রণ জানান এবং যে কোন প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ’কে ফুলের তোড়া দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয়। সবশেষে অতিথিকে নিয়ে সবাই চা চক্রে মিলিত হন।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com