• সিলেট, রাত ৯:৪০, ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ভাতিজা কেড়ে নিলেন চাচার প্রাণ

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
সিলেটে ভাতিজা কেড়ে নিলেন চাচার প্রাণ

Manual6 Ad Code

সিলেটে ভাতিজা কেড়ে নিলেন চাচার প্রাণ

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের কোম্পানিগঞ্জে কথা কাটাকাটির জেরে ভাতিজা কর্তৃক চাচা রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তি খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে কোম্পানিগঞ্জের দক্ষিণ বুড়দেও এলাকার পুরান সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়াকে (৩০) আটক করেছে থানা পুলিশ।

 

Manual2 Ad Code

আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী একই গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি বিল্লালের দূর সম্পর্কের চাচা।

Manual6 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে নিহত রুস্তম আলী তার দূর সম্পর্কের ভাতিজা বিল্লালকে পাগল ও গাঁজাসেবী বলে গালিগালাজ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়েছিল। বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তার ওপর হামলা চালায় বিল্লাল। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com