• সিলেট, সকাল ৬:৪২, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

যে কারণে সিলেটের ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৬
যে কারণে সিলেটের ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual8 Ad Code

ছবি: এআই।

Manual2 Ad Code

 

যে কারণে সিলেটের ২০ প্রতিষ্ঠানকে জরিমানা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

 

Manual1 Ad Code

পরিবেশগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা, নবায়ন না করা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গের দায়ে সিলেট বিভাগের চার জেলায় ২০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট বিভাগজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual8 Ad Code

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের জানায়, ছাড়পত্র ছাড়া প্রতিষ্ঠান পরিচালনার দায়ে ১১টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩৮ হাজার টাকা ক্ষতিপূরণ করা হয়।

 

অন্যদিকে ছাড়পত্র নবায়ন না করে কার্যক্রম চালানোর দায়ে আরও ৬টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা এবং ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় ৩টি প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে, এসব ক্ষতিপূরণ আরোপ করা হয়।

 

এ বিষয়ে সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ প্রতিষ্ঠানগুলোকে আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত কোডে ‘এ’ চালানের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com