• সিলেট, রাত ৮:০৮, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে : ডিএমপি কমিশনার

admin
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৫
নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে : ডিএমপি কমিশনার

Manual7 Ad Code

নির্বাচনে সব পুলিশ সদস্যকে নিরপেক্ষতা বজায় রাখতে হবে : ডিএমপি কমিশনার

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব পুলিশ সদস্যকে শতভাগ নিরপেক্ষতা বজায় রাখতে হবে এবং সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

বুধবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নভেম্বর-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে উপস্থিত ডিএমপির পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

সদ্য যোগদানকৃত ডিএমপির বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নতুন ওসিদের থানা এলাকার অপরাধ চিত্র ও পরিস্থিতি ভালোভাবে বুঝে নিতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে অভ্যাসগত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

Manual4 Ad Code

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে প্রত্যেক থানায় টহল কার্যক্রম জোরদার করতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা প্রতিস্থাপন করা হবে। টহল কাজে সরকারি মোটরসাইকেল ব্যবহারেরও নির্দেশনা দেন তিনি।

Manual2 Ad Code

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম বলেন, নতুন ডিসি ও ওসিদের প্রত্যেক থানার নিজস্ব ক্রাইম প্যাটার্ন অনুযায়ী কাজ করতে হবে। মামলা নিষ্পত্তি ও ওয়ারেন্ট তামিলের ক্ষেত্রে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে গৃহকর্মী নিয়োগে পরিচয়পত্র যাচাই এবং অপরিচিতদের বিষয়ে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। এছাড়া আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে সামনে রেখে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন নভেম্বর-২০২৫ মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি-ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলার পরিসংখ্যান উপস্থাপন করেন। এসময় ডিএমপি কমিশনার উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপির সব থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা।

Manual6 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com