• সিলেট, রাত ১০:৪২, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়: সিসিক প্রশাসক

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়: সিসিক প্রশাসক

Manual8 Ad Code

মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়: সিসিক প্রশাসক

প্রেস বিজ্ঞপ্তি

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের এ যুগে শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর যুগে প্রবেশ করেছে। এ যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে এবং প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করতে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই।

Manual4 Ad Code

 

বুধবার (২৪ জুন) সকালে সরকারি মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, দেশে শিক্ষার হার বৃদ্ধি পেলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে হবে। প্রকৃত শিক্ষা একজন মানুষকে বিশ্বনাগরিকে পরিণত করতে পারে। শিক্ষা মানুষকে দায়িত্বশীল, মানবিক এবং মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় দেশ। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের প্রস্তুত করতে হবে। কারণ আজকের শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ।

Manual2 Ad Code

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থী রিয়াদ মাহফুজ মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক আলী হাসান পারভেজ এবং সাবেক শিক্ষক পরিষদ সম্পাদক লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফরিদ আহমেদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ রাকিবুল ইসলাম এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন জয় সরকার।

এ সময় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়া রানী আইন, মদন মোহন কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আফজাল হোসেন, কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহান আল-মাহমুদ খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মো. মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সভাপতি মো. আল-সাহেদ, চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাওছর মাহমুদ জয়, প্রথম বর্ষের শিক্ষার্থী জোবায়ের শাহরিয়ার এবং নবীন শিক্ষার্থীদের পক্ষে কামরুল হাসান গালিব।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য বলেন, গণতন্ত্র চর্চার জন্য সহনশীলতা অপরিহার্য। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের যুক্তিবাদী, সহনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন রাষ্ট্রবিজ্ঞান ক্লাবের সাধারণ সম্পাদক মো. রায়কুল ইসলাম এবং প্রথম বর্ষের শিক্ষার্থী নাজিম আহমদ ফাহিম। এছাড়া অন্যান্য অতিথিদেরও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com