• সিলেট, রাত ১০:৪১, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

admin
প্রকাশিত জুন ২৪, ২০২৬
মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

Manual4 Ad Code

মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা

নিউজ ডেস্ক

মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়ম অনুযায়ী মালিকানা হস্তান্তর না করায় নানা ধরনের আর্থিক ও আইনি জটিলতায় পড়ছেন অনেক গাড়ির সাবেক মালিক। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের সতর্ক করে জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বুধবার (২৪ জুন) বিআরটিএর ভেরিফায়েড ফেসবুক পেজে মোটরযানের মালিকানা পরিবর্তন সংক্রান্ত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে মোটরযান বিক্রির পর নতুন ক্রেতারা নির্ধারিত প্রক্রিয়ায় মালিকানা পরিবর্তন না করেই যানবাহন ব্যবহার করছেন। ফলে যানবাহনের কর, সারচার্জ এবং অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই বহাল থাকছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বাধ্যতামূলক। কিন্তু এ নিয়ম অনুসরণ না করলে অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায়ভার সাবেক মালিকের ওপর বর্তাতে পারে।

Manual2 Ad Code

এ সমস্যা নিরসনে মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করেছে বিআরটিএ। সংস্থাটির নির্দেশনা অনুযায়ী, মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার পর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) যাচাই করা হয় এবং একই দিন মালিকানা পরিবর্তনের কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।

 

এ ছাড়া নতুন মালিকও একই দিনে ডিজিটাল রেজিস্ট্রেশন সনদের জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।

Manual1 Ad Code

বিআরটিএ আরও জানিয়েছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। তাই আইন অনুযায়ী দ্রুত মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com