• সিলেট, সকাল ৬:০০, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গলে বিএনপির বি ক্ষো ভ মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
শ্রীমঙ্গলে বিএনপির বি ক্ষো ভ মিছিল

Manual8 Ad Code

শ্রীমঙ্গলে বিএনপির বি ক্ষো ভ মিছিল

শ্রীমঙ্গল প্রতিনিধি

 

দেশবিরোধী ষড়যন্ত্র এবং অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে শহরের স্টেশন রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র ও নাশকতায় লিপ্ত রয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা রাজপথে কঠোরভাবে প্রতিহত করার হুঁশিয়ারি দেন তাঁরা। একই সঙ্গে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু।

এ সময় বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশিদুল হাসান (মাষ্টার), শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুবদল নেতা মাসুক আহমেদ, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির, যুবদল নেতা শাকির আহমেদ ও জালাল আহমেদ।

ছাত্রদলের নেতাদের মধ্যে বক্তব্য দেন- শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জালাল উদ্দিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সরোয়ার রিমন এবং কলেজ ছাত্রদলের সদস্য সচিব সামাদ আহমেদ।

Manual6 Ad Code

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com