• সিলেট, সকাল ৬:০০, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

টেকসই খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন পরিবেশবান্ধব কৃষিচর্চা: ড. মোহাম্মদ জহিরুল হক

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৬
টেকসই খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন পরিবেশবান্ধব কৃষিচর্চা: ড. মোহাম্মদ জহিরুল হক

Manual1 Ad Code

টেকসই খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন পরিবেশবান্ধব কৃষিচর্চা: ড. মোহাম্মদ জহিরুল হক

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, ‘সিলেট অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে হাওর, পাহাড় ও জলাভূমির প্রতিবেশ রক্ষা, স্থানীয় ফসল ও বীজের বৈচিত্র্য সংরক্ষণ এবং কৃষিনির্ভর মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ না করলে খাদ্য নিরাপত্তা হুমকীতে পড়বে।

 

সিলেট বিভাগের বিশেষত হবিগঞ্জ জেলার অপরিকল্পিত শিল্পায়ন পুরো অঞ্চলের পরিবেশ-প্রতিবেশকে নাজুক করে তুলেছে।

 

 

Manual7 Ad Code

এছাড়া জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত উন্নয়ন, নদী ও জলাভূমির অবক্ষয়, রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার এবং কৃষিজমি হ্রাসের কারণে এ অঞ্চলের কৃষি ও খাদ্যব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এ প্রেক্ষিতে ন্যায়সংগত ও টেকসই খাদ্যব্যবস্থার জন্য প্রয়োজন পরিবেশবান্ধব কৃষিচর্চা।’

Manual1 Ad Code

 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনিয়াস নলেজ (বারসিক) ও পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ (পাসকপ) এর উদ্যোগে সিলেট নগরীর হোটেল মেট্রো ইন্টারন্যাশনালের কনফারেন্স হলে ‘খাদ্য ব্যবস্থা, আঞ্চলিক বাস্তবতা ও এগ্রোইকোলজির পথ: ন্যায়সঙ্গত ও টেকসই ভবিষ্যতের সন্ধানে’ শীর্ষক আঞ্চলিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। এই সংলাপে শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, কৃষক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদ পাসকপের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্রের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অ্যাডভোকেট সৈয়দা শিরিন আক্তার, বারসিকের জেন্ডার এডভাইজার খুদেজা সুলতানা।

 

Manual2 Ad Code

বারসিকের এসোসিয়েট কোঅর্ডিনেটর শাহেদা আজবেলা পূর্ণা এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) সিলেট শাখার সদস্য সচিব আব্দুল করিম কিম, সিলেট প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক খালেদ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক আবুল কাশেম উজ্জ্বল, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগের আঞ্চলিক সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আখতার, ব্র্যাকের প্রতিনিধি আরিফ আহমেদ, পরিবেশ ও ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট সিলেটের রেজাউল কিবরিয়া লিমন, সাংবাদিক ফয়সল আহমেদ বাবলু, কৃষক সংগঠক ধরিনী মোহন পাত্র, পাসকপের সাধারন সম্পাদক ধীরেন্দ্র মোহন পাত্র, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক শাকিলা ববি, আশার আলো ইয়ুথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহফুজ আলম, প্রমুখ।

 

এসময় বাংলাদেশ খাদ্য উৎপাদন ও খাদ্য ব্যবস্থার সফলতা ও সংকট সমূহ তুলে ধরা হয়। সাফল্যের পাশাপাশি সংকটসমূহের মধ্যে ছিল কৃষকের ঋণ ও পরিবেশ ঝুঁকি, নারী কৃষকের স্বীকৃতিহীনতা, রাসায়নিক দূষণ, অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি, জীববৈচিত্র্য হ্রাস ও বাজার ব্যবস্থার বৈষম্য। সংলাপে বক্তারা বলেন, ন্যায়ভিত্তিক জলবায়ুবান্ধব সার্বভৌম খাদ্য ব্যবস্থা করতে কৃষকের নিয়ন্ত্রণ, নারীর শ্রম স্বীকৃতি, পরিবেশ পুনরুদ্ধার ও জলবায়ু সহনশীলতা স্থানীয় নেতৃত্বে গড়ে তুলতে হবে এবং জলবায়ুসহনশীল খাদ্য ব্যবস্থা গড়ার লক্ষ্যে গ্রিন কোয়ালিশন ও নাগরিক সমাজের ভূমিকা রাখতে হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com