• সিলেট, দুপুর ১২:০৯, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

হাদিকে গু লি, সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০২৫
হাদিকে গু লি, সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

Manual5 Ad Code

হাদিকে গু লি,
সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ।

Manual3 Ad Code

রবিবার দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার কাছে এ সহযোগিতা কামনা করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Manual6 Ad Code

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি, কেউ যদি ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে তাদের দ্রুত গ্রেফতার ও বাংলাদেশে প্রত্যর্পণের ব্যবস্থার অনুরোধ জানানো হয়।

ভারতীয় হাইকমিশনারকে বলা হয়, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসক শেখ হাসিনা ভারতে বসে তার সমর্থকদের উসকানিমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে আহ্বান জানিয়ে বক্তব্য দিচ্ছে।

তাকে এই ধরনের উসকানিমূলক বক্তব্যের সুযোগ দেওয়ায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগের কথা জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ সরকার ভারতের সরকারের দৃষ্টি আকর্ষণ করে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে। যাতে তারা বাংলাদেশের আদালতের দেওয়া সাজা কার্যকরের মুখোমুখি হতে পারেন।

এ সময় ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশবিরোধী তৎপরতার বিষয়টিও ভারতীয় হাইকমিশনারের নজরে আনা হয়।

Manual7 Ad Code

হাইকমিশনারের কাছে অভিযোগ করা হয়, এসব পলাতক ব্যক্তি আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিকল্পনা, সংগঠিত ও বাস্তবায়নে সহায়তা করছেন।

এ ধরনের ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অপরাধমূলক কার্যক্রম বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং তাদের বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী ভারত এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।

বিডি প্রতিদিন

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com