• সিলেট, রাত ৯:০১, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘ডেভিল হা*ন্ট-২’ অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রে ফ তা র ৪

admin
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৫
সিলেটে ‘ডেভিল হা*ন্ট-২’ অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রে ফ তা র ৪

Manual4 Ad Code

সিলেটে ‘ডেভিল হা*ন্ট-২’ অভিযানে কৃষকলীগ সভাপতিসহ গ্রে ফ তা র ৪

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জকিগঞ্জে ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual4 Ad Code

 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউপি আওয়ামী লীগের ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউপি এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ, জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।

Manual2 Ad Code

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদকে ও বিকেলের দিকে বারহাল ইউপি আওয়ামী লীগের ২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকেও গ্রেফতার করা হয়। এরআগে সোমবার রাতে গ্রেফতার হন পৌরসভা ছাত্রলীগ নেতা আবু বক্কর এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদ।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডেভিল হান্ট ফেইস-২’ অভিযানে গ্রেফতারকৃতদেরকে ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। শামিম আহমদ ও আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার গ্রেফতার হওয়া আব্দুল আহাদ ও সাদেক আহমদকেও ওই মামলায় গ্রেফতার দেখানো হবে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com