• সিলেট, দুপুর ১:৫৯, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে উপজেলা আ.লীগের সম্পাদক গ্রে ফ তা র

admin
প্রকাশিত ডিসেম্বর ২২, ২০২৫
সিলেটে উপজেলা আ.লীগের সম্পাদক গ্রে ফ তা র

Manual8 Ad Code

সিলেটে উপজেলা আ.লীগের সম্পাদক গ্রে ফ তা র

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানার একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

Manual1 Ad Code

 

গ্রেফতারকৃত ব্যক্তি মো. শাহ আলম (৫১)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর ঢালার পাড় গ্রামের মৃত আব্দুর রশিদ আলীর ছেলে। এছাড়া তিনি পূর্ব ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

Manual6 Ad Code

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর আওতায় বিশেষ অভিযান চালিয়ে মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়।

 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, মো. শাহ আলমকে ২০২৪ সালের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com