• সিলেট, সকাল ১১:৪৯, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নানির সান্নিধ্যে উচ্ছ্বসিত জাইমা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৫
নানির সান্নিধ্যে উচ্ছ্বসিত জাইমা

Manual7 Ad Code

নানির সান্নিধ্যে উচ্ছ্বসিত জাইমা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

 

Manual4 Ad Code

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশে ফিরেছেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও। গতকাল দুপুরে পৌনে ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তাঁরা। এ সময় বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তাঁর নিকট আত্মীয়স্বজনরা। ভিআইপি লাউঞ্জে পৌঁছালে লাল গোলাপের মালা পরিয়ে তারেক রহমানকে স্বাগত জানান তাঁর শাশুড়ি ও জাইমা রহমানের নানি সৈয়দা ইকবাল মান্দ বানু। কুশলবিনিময় শেষে সোফায় শাশুড়ির পাশে গিয়ে বসেন তারেক রহমান। এ সময় নানিকে দেখে তাঁর কাছে ছুটে যান জাইমা। ইশারায় জাইমাকে নিজের কাছে বসতে বলেন তিনি। এরপর বাবা তারেক রহমান ও নানির মাঝে গিয়ে বসেন জাইমা। দীর্ঘ সময় পর নাতনি জাইমাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সৈয়দা ইকবাল মান্দ বানু। নানিকে বহুদিন পর সামনাসামনি দেখে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন জাইমা। নানির সঙ্গে হালকা খুনসুটিও করেন তিনি। সেখানে অনেকক্ষণ নানি-নাতনিকে কথা বলতে দেখা যায়।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com