• সিলেট, রাত ৪:১৩, ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

admin
প্রকাশিত ডিসেম্বর ২৭, ২০২৫
প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

Manual5 Ad Code

প্রায় ২০০ রান করেও হার মেনে নেওয়া কঠিন : মিরাজ

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual5 Ad Code

বিপিএলের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ভর করে জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ফলে নিজেদের মাঠে প্রথম ম্যাচেই হারের তিক্ত স্বাদ পেয়েছে সিলেট টাইটান্স। প্রায় দুইশ রান করেও হার মানতে কষ্ট হচ্ছে স্বাগতিক দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।

Manual1 Ad Code

রাজশাহীর ইনিংসে শান্তর সঙ্গে দারুণ এক জুটি গড়েন মুশফিক। ৭১ বলে দুজনে মিলে ১৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা। ৬০ বলে ১০১ ও মুশফিক ৩১ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন। ১৯.৪ ওভারে ২ উইকেটে ১৯১ রানের লক্ষ্য ছোঁয় রাজশাহী।

৮ উইকেটে হারের পর সিলেট অধিনায়ক মিরাজ বলছেন, এত রান করেও হার মেনে নেওয়া কঠিন। তিনি বলেন, ১৯০ রান করে হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।

আফিফ হোসেন আর পারভেজ হোসেন ইমনের ব্যাটিং নিয়ে মিরাজ বলেন, আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল একটু। এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন। যদিও প্রথম ম্যাচে হেরে গেলাম। সামনে অনেক ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর আশা করছি।

ইমনকে নিয়ে তিনি বলেন, গত কয়েক সিরিজ ধরে ইমন ৪ নম্বরে ব্যাট করছে। সামনে বিশ্বকাপ আছে। আশা করি ৪ নম্বরেই সে মানাবে, এ কারণেই আমরা ওকে ৪ নম্বরে সুযোগ দিয়েছি।

আজ শনিবার নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে সিলেট।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com