• সিলেট, সকাল ৭:৫৪, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

র‌্যাবের খাঁ চা য় স্বামী-স্ত্রী, পাওয়া গেল যা

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৫
র‌্যাবের খাঁ চা য় স্বামী-স্ত্রী, পাওয়া গেল যা

Manual2 Ad Code

র‌্যাবের খাঁ চা য় স্বামী-স্ত্রী, পাওয়া গেল যা

নিজস্ব প্রতিবেদক

তারা দু’জন স্বামী-স্ত্রী। নিজেদের এলাকায় গড়ে তুলেছিলেন মাদকের বিশাল নেটওয়ার্ক। চলত রমরমা ব্যবসা। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়লেন র‌্যাবের হাতে। তারা হলেন মাসুক মিয়া (৪৫) ও মোছা. রিনা আক্তার (৩৫)।

Manual8 Ad Code

 

সোমবার (২৯ ডিসেম্বর) রাত দেড়টার দিকে (রবিবার দিবাগত) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবল থানার জয়পুর এলাকার নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।

Manual4 Ad Code

 

মাসুক মিয়া পশ্চিম জয়পুরের মৃত আ. সুবাহানের ছেলে।

 

Manual3 Ad Code

তাদের বাড়িতে মাদক কেনাবেচার জন্য লোকজন অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজা জব্দ ও তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাদায়ের করে দু’জনকেই বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাবের গণমধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com