• সিলেট, সকাল ৬:৪৮, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দুপুর পর্যন্ত শুকরিয়া মার্কেট বন্ধ ঘোষণা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও দুপুর পর্যন্ত শুকরিয়া মার্কেট বন্ধ ঘোষণা

Manual5 Ad Code

বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শুকরিয়া মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসয়ী নেতৃবৃন্দ।
সোমবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম, সাধারণ সম্পাদক মো. রূপন খান, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সাংগঠনিক তুরন মিয়া, সদস্য ফয়জুন নূর ফয়েজ, মাসুক মিয়া, সমিতির সকল সদস্যবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক সাহসী নেত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল। নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে শোক পালনের অংশ হিসেবে শুকরিয়া আধুনিক বিপণি কেন্দ্রের সকল ব্যবসায়ীরা একাত্মতা প্রকাশ করে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com