• সিলেট, সন্ধ্যা ৬:২৩, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেটের ব্যবসায়ী নেতা রিপনের শোক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেটের ব্যবসায়ী নেতা রিপনের শোক

Manual6 Ad Code

খালেদা জিয়ার মৃ ত্যু তে সিলেটের ব্যবসায়ী নেতা রিপনের শোক

প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

এক শোকবার্তায় ব্যবসায়ী নেতা রিপন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী। দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।

Manual5 Ad Code

আব্দুর রহমান রিপন বেগম জিয়ার রূহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

বুধবার আধাবেলা মার্কেট বন্ধ : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জ্ঞাপন করে বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটের সকল মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদ।

এক বিবৃতিতে দোকান মালিক সমিতি সিলেটের মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন দুপুর ১২টা পর্যন্ত সব ধরণের মার্কেট বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com