• সিলেট, বিকাল ৩:৩০, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে বেশি সম্পদশালী মুক্তাদির, কম এমরানের, টাকা বেশি মালিকের

admin
প্রকাশিত জানুয়ারি ৩, ২০২৬
সিলেটে বেশি সম্পদশালী মুক্তাদির, কম এমরানের, টাকা বেশি মালিকের

Manual2 Ad Code

সিলেটে বেশি সম্পদশালী মুক্তাদির, কম এমরানের, টাকা বেশি মালিকের

মোহাম্মদ শাহ্ দিদার আলম চৌধুরী

Manual2 Ad Code

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটে ৫টি আসনে মনোনয়ন দাখিল করেছেন ৬ নেতা। এদের মধ্যে স্থাবর ও অবস্থাবর সম্পদ বেশি সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের। আর সবচেয়ে কম সম্পদ সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীর। আর নগদ ও ব্যাংকে জমা মিলিয়ে সবচেয়ে বেশি অর্থের মালিক সিলেট-৩ আসনের মো. আব্দুল মালিক।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষন করে এ তথ্য পাওয়া গেছে।

হলফনামার তথ্য অনুযায়ী সর্বোচ্চ সম্পদশালী সিলেট-১ আসনের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজার ৭৩০ টাকা। আর সর্বনিম্ন সম্পদের মালিক সিলেট-৬ আসনের এমরান আহমদ চৌধুরীর সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৮১০ টাকা। এছাড়া নগদ ও ব্যাংক মিলিয়ে সর্বোচ্চ টাকার (বৈদেশিক মূদ্রাসহ) মালিক সিলেট-৩ আসনের প্রার্থী আব্দুল মালিক। নগদ ও ব্যাংক মিলিয়ে তার কাছে আছে প্রায় ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাতে নগদ অর্থ আছে ৬৪ লাখ ২৮ হাজার ১৪৭ টাকা। আর ব্যাংকে আছে ৪ লাখ ৫৮ হাজার ১৯৩ টাকা। নগদ ও ব্যাংক মিলিয়ে তার আছে ৬৮ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা। খন্দকার মুক্তাদিরের অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ১৫ কোটি ৭২ লাখ ৭ হাজার ৭৮৯ টাকা ও স্থাবর সম্পত্তি ১৮ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৯৪১ টাকা। সবমিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ৩৪ কোটি ৩৫ লাখ ৬৪ হাজারর ৭৩০ টাকা। ব্যাংকের কাছে তার দায় রয়েছে ৬ কোটি ৮৫ লাখ ৮ হাজার ৫১১ টাকা।

Manual4 Ad Code

 

সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী তাহসিনা রুশদীর লুনার নগদ ও ব্যাংক মিলিয়ে আছে ৪৩ লাখ ৯৬ হাজার ১৫৭ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তির বর্তমান মূল্য ২ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ৬৫৮ টাকা।

সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী আব্দুল মালিক ছিলেন যুক্তরাজ্য প্রবাসী। নির্বাচনী প্রার্থী হওয়ার লক্ষ্যে সম্প্রতি তিনি বৃটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন। হাতে নগদ ও ব্যাংকে জমা টাকার (বৈদেশিক মূদ্রাসহ) পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৪৬ হাজার ৯১২ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে ২ কোটি ৮০ লাখ টাকার।

Manual2 Ad Code

সিলেট-৪ আসনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর নগদ (বৈদেশিক মূদ্রাসহ) ও ব্যাংকে জমা আছে ১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৭ টাকা। আর সম্পত্তির বর্তমান মূল্য ১৯ কোটি ৫৯ লাখ ৯৫ হাজার ২৬৬ টাকা। ব্যাংকের কাছে আরিফুল হক চৌধুরীর দায় রয়েছে ২ কোটি ৩৯ লাখ ১১ হাজার ২৬৫ টাকা।

সিলেট-৫ আসনে বিএনপি কোন দলীয় প্রার্থী দেয়নি। আসনটি ছেড়ে দেওয়া হয়েছে জোটের শরীক জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে।

সিলেট-৬ আসনে বিএনপির দুইজন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে এমরান আহমদ চৌধুরীর নগদ ও ব্যাংক মিলিয়ে রয়েছে ২১ লাখ ৯৯ হাজার ৩০৯ টাকা। আর স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৫ লাখ ৫০ হাজার ৮১০ টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী ওই আসনের অপর প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর নগদ ও ব্যাংক মিলিয়ে আছে ৬ লাখ ৬৫ হাজার ৪৫২ টাকা। তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদের বর্তমান মূল্য ২৭ কোটি ৬৯ লাখ ৮ হাজার ৩৬৮ টাকা।

Manual4 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com