• সিলেট, সকাল ১০:০৫, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

admin
প্রকাশিত জানুয়ারি ১০, ২০২৬
শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

Manual2 Ad Code

শাবি প্রেসক্লাবের তিন দশক: সাবেকদের পদচারণায় মুখর ক্যাম্পাস

শাবি প্রতিনিধি

Manual6 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেসক্লাব’ তিন দশকে পদার্পণ করেছে।

এ উপলক্ষে সংগঠনটির ২০তম কার্যনির্বাহী কমিটির উদ্যোগে চলছে দিনব্যাপী তিন দশক পূর্তি উদযাপন ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান।

Manual5 Ad Code

আয়োজনকে সামনে রেখে ক্যাম্পাসের সাবেক সাংবাদিকদের পদচারণয় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় শাবিপ্রবির গোল চত্বরে কেক কাটা ও আনন্দ র‌্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী। এরপর মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নিজাম উদ্দিন, লিডিং ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তাজউদ্দিন, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন ও যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

Manual4 Ad Code

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাবি প্রেসক্লাবের ২০ তম কমিটির সভাপতি জুবায়েদুল হক রবিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভ। এছাড়াও শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী বলেন, ‘দায়িত্ব, আস্থা ও গৌরবের পথ পেরিয়ে তিন দশকে পদার্পণ করেছে প্রেসক্লাব। যাত্রার শুরু থেকেই প্রেসক্লাবের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার ও নানা অসংগতির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছেন। প্রেসক্লাবের সাবেক সদস্যদের অনেকেই বর্তমানে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমসহ বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তিন দশক ধরে সংগঠনটি তার ঐতিহ্য, পেশাদারিত্ব ও সাংবাদিকতার মান বজায় রেখে চলেছে। আমরা আশা করবো ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যহত থাকবে।’

এদিকে আয়োজক সূত্রে জানা যায়, পুনর্মিলনী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্যরা পারফর্ম করবেন। এতে প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

উল্লেখ্য, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে একটি দায়িত্বশীল ও শক্তিশালী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করেছে। তিন দশকের এই পথচলায় সংগঠনটি শাবিপ্রবির ইতিহাসে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখে চলেছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com